ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শীতল ছায়া একাডেমিতে অভিভাবক সমাবেশ এবং ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পরগণা বাজারে অবস্থিত এই একাডেমিতে ২৪ মে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শিরন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাতক উপজেলার স্বাস্থ্য সহকারী মো. মুহিবুল ইসলাম, সহকারী শিক্ষিকা হামিদা বেগম ও ফাহিমা বেগম।
আলোচনা শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান ২০২৬ সালের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাহমিদা জান্নাত তাবাসসুম কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বেলাল আহমদ, অভিভাবক নুর মিয়া, জাকারিয়া আহমদ, অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে প্রগ্রেস কার্ড বিতরণ করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply