1. admin@news1.mshop.com.bd : DNB TV :
June 21, 2026, 9:40 am

বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 120 Time View

মোঃ সুমন, স্টাফ রিপোর্টার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘দাবা প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আইডিয়াল ল’ অ্যান্ড ল্যান্ড সার্ভে সেন্টার এবং ইছামতী টুরিজম অ্যান্ড আইটি ফার্মের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় শুরু হওয়া প্রতিযোগিতা রাত ৯টা পর্যন্ত চলে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সমাজসেবক মো. সিরাজ মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চিকিৎসক ডা. আব্দুস সালাম। প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজসেবক অ্যাডভোকেট খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও সমাজসেবক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাহ্রা বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং ইছামতী টুরিজম অ্যান্ড আইটি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রাব্বী এবং আইডিয়াল ল’ অ্যান্ড ল্যান্ড সার্ভে সেন্টারের পরিচালক আব্দুল মালেক মাস্টার।

প্রতিযোগিতার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোফাজ্জল হোসেন। তার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী অ্যাডভোকেট সাইদ হাসান লিটন।

ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর মো. শাহিন (পিন্টু) চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। রানার্স-আপ হন হাসিবুল আলম মিহাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। তারা আয়োজক প্রতিষ্ঠান দুটির সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টাকে স্বাগত জানান।

খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন। সভাপতি মো. সিরাজ মিয়া, প্রধান অতিথি ডা. আব্দুস সালাম, উদ্বোধক অ্যাডভোকেট খলিল এবং বিশেষ অতিথি মো. মোশাররফ হোসেন যৌথভাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপের হাতে পুরস্কার প্রদান করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, দাবা মানুষের চিন্তাশক্তি, ধৈর্য এবং কৌশলগত দক্ষতা বৃদ্ধি করে। তাই এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

আয়োজকদের পক্ষ থেকে মো. গোলাম রাব্বী ও আব্দুল মালেক মাস্টার টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী সকল স্বেচ্ছাসেবক, অতিথি, দর্শক এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira