1. admin@news1.mshop.com.bd : DNB TV :
June 21, 2026, 9:39 am

জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 0 Time View

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। জুন মাসের জন্য ঘোষিত নতুন দরে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

রবিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্যহার সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা বহাল রাখা হয়েছে।

নতুন ঘোষণার ফলে মে মাসের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। গত মে মাসে প্রতি লিটার অকটেন বিক্রি হয়েছে ১৪০ টাকায়, পেট্রোল ১৩৫ টাকায় এবং কেরোসিন ১৩০ টাকায়। একই সময়ে ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা, যা জুন মাসেও অপরিবর্তিত থাকছে।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার ডিজেলের দাম ১১৫ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা নির্ধারণ করেছিল। একই প্রজ্ঞাপনে পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। সেই মূল্যহার অনুযায়ী এতদিন দেশের বাজারে জ্বালানি তেল বিক্রি হয়েছে।

সরকারের বিদ্যমান মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। জুন মাসের নতুন মূল্যহারও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira