1. admin@news1.mshop.com.bd : DNB TV :
June 21, 2026, 9:40 am

ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 0 Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নে আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে নারায়ণ সরকার (৫৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজের স্বজন চম্পা রানী সরকার (৩৮) জানান, গত ২৮ মে সকাল আনুমানিক ৮টার দিকে তার স্বামী নারায়ণ সরকার এবং দেবর জগদিশ সরকার (৪৫) বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আড়িয়াল বিলে যান। পরে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জগদিশ সরকার বাড়ি ফিরে এলেও নারায়ণ সরকার আর ফেরেননি।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি থানায় অবহিত করে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ নারায়ণ সরকারের বাড়ি বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর গ্রামে। তার পিতা নরেশ সরকার এবং মাতা মেঘা রানী সরকার। নিখোঁজের সময় তিনি নীল রঙের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট পরিহিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira