1. admin@news1.mshop.com.bd : DNB TV :
June 21, 2026, 9:38 am

দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2026
  • 427 Time View

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে| অভিযোগের তীর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী সাজেদা আক্তার সাজনের দিকে| সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরকার বরাদ্দকৃত ঋণের অর্থ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে নানা অনিয়মের মাধ্যমে বিতরণ করা হয়েছে|
অনুসন্ধানে জানা যায়, অফিস সহকারী সাজেদা আক্তার সাজনের যোগসাজশে প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে ভুয়া বা অযোগ্য ব্যক্তিদের নামে ঋণ অনুমোদন করা হয়েছে| এমনকি অফিসের নথিপত্রে ঋণগ্রহীতা হিসেবে নাম থাকলেও বাস্তবে টাকা পাননি—এমন অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী|
২০২৪-২৫ অর্থবছরের আবেদনকারীদের তালিকায় চুরান্ত অনুমোদনে দেখা যায় অনেকেই জানেন না তাদের নামে ঋণ নেয়া হয়েছে|
তথ্য অনুযায়ী তালিকায় থাকা শারমিন আক্তার, কুলসুম, আমেনা বেগম ও নাসিমা আক্তার নামে এদের কেউই লোন পায়নি| তারা জানান, অন্যান্য সুবিধার কথা বলে তাদের ভোটার আইডি নেয়া হয়েছে| খোঁজ নিয়ে আরও জানা যায়, তালিকায় এমন আরও অনেকেই পায়নি কোনো ঋণ|
তদন্তে আরও জানা যায়, ক্ষুদ্র ও কুটির শিল্প কিংবা নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত এই ঋণ সুবিধা নিয়েছেন অনেক বিত্তশালী ব্যক্তিও| ২০২৩-২৪ অর্থবছরের তালিকায় পাওয়া যায় সাবেক মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানীর নাম| সরেজমিনে গিয়ে দেখা যায়, ঋণ নেওয়ার তথ্য থাকলেও অনেকের কোনো ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোক্তা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি|
এদিকে, অন্যের নামে ঋণ গ্রহণের বিষয়টি ¯^ীকার করেছেন অভিযুক্ত অফিস সহকারী সাজেদা আক্তার সাজন| তিনি বলেন, আমি কিছু ঋণ নিয়েছি আর কিছু দিয়েছি| এমন তো অনেকেই করে| তবে সরকারের এই বরাদ্দের কত টাকা নিজের পকেটে নিয়েছেন তার হিসেব এখনো পাওয়া যায়নি|
এদিকে ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন নিয়েও| সচেতন মহলের দাবি, যথাযথ যাচাই-বাছাই ও তদন্ত ছাড়া কীভাবে এসব ঋণ বিতরণ করা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন|
এ বিষয়ে জানতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি এবিষয়ে কিছুই জানিনা| তবে আবেদনকারীদের যাচাই করেই ঋণ দেয়া হয়েছে| এরপরও যদি অনিয়মের তথ্য পাওয়া যায় জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে|
নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে ¯^াবল¤^ী করে তোলার লক্ষ্যে সরকারের দেওয়া ঋণের অর্থ যদি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বণ্টন করা হয়, তাহলে তা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|
অন্যদিকে, যারা ঋণ গ্রহণ না করেও ঋণগ্রহীতা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের দায়মুক্তি এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় সচেতন নাগরিকরা|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira