সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এমপি মোহাম্মদ কয়ছর আহমেদকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। জগন্নাথপুরের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।
এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের কমিটির সদস্য। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী মো. আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য এম সাদিকুর রহমান নান্নুসহ স্থানীয় ও প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গও তাকে অভিনন্দন জানান।
অভিনন্দনকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, স্পেন বিএনপি নেতা আলী আসকর, বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি-যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিত্ব।
তারা আশা প্রকাশ করেন, তাঁর এই দায়িত্ব গ্রহণে সুবিপ্রবির উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাবে।
Leave a Reply