1. admin@news1.mshop.com.bd : DNB TV :
October 19, 2026, 11:12 am

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো নিহাল পেল সহায়তা

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 1 Time View

মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামে লুৎফর মাস্টারের বাড়ির পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই হাত হারানো অসহায় নিহালকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় তরুণ সংঘ।

২০ মে বিকাল ৩টায় সংগঠনটির চেয়ারম্যান এম ফজলুল হক এ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জমঈয়তে আহলে হাদীস জামালপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য হাফিজুর রহমান, মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব এবাদুল, যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, গুনারীতলা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদ মন্ডল, দলিল লেখক কাওছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান এম ফজলুল হক বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira