1. admin@news1.mshop.com.bd : DNB TV :
October 19, 2026, 11:09 am

বাগেরহাটে কৃষকের ধানক্ষেতে আতঙ্ক উদ্ধার বিশাল অজগর

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 1 Time View
বাগেরহাটে কৃষকের ধানক্ষেতে আতঙ্ক উদ্ধার বিশাল অজগর
বাগেরহাটে কৃষকের ধানক্ষেতে আতঙ্ক উদ্ধার বিশাল অজগর

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

উদ্ধারকারীরা জানান, অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়েছিল। ভিটিআরটি সদস্য মো. হাসান মুন্সী বলেন, কৃষক ইলিয়াস মাতুব্বরের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের মধ্যে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তারা। পরে কৌশলে সাপটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনে সেখানে গিয়ে তিনি অজগরটি দেখতে পান। পরে দ্রুত উদ্ধারকারীদের খবর দেন।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, উদ্ধারকালে অজগরটি আক্রমণাত্মক আচরণ করছিল। সাপটির ওজন প্রায় ২৫ কেজি বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমান জানান, উদ্ধার করা অজগরটি পরে রেঞ্জ অফিসের পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira