1. admin@news1.mshop.com.bd : DNB TV :
June 21, 2026, 9:37 am

মাঝ আকাশে হামলা লুফথানসা বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 0 Time View
মাঝ আকাশে হামলা লুফথানসা বিমানের জরুরি অবতরণ
মাঝ আকাশে হামলা লুফথানসা বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে ভারতীয় এক যাত্রীর আকস্মিক হামলার কারণে জরুরি অবতরণ করতে হয়েছে জার্মান লুফথানসা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের। বিমানটি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট যাচ্ছিল।

পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ২৮ বছর বয়সী প্রণিত কুমার উসিরিপল্লি নামে ওই যাত্রী যুক্তরাষ্ট্রে বাইবেল বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। তিনি বিমানে থাকা একটি কাঁটা চামচ দিয়ে ১৭ বছর বয়সী দুই কিশোরের ওপর হামলা চালান।

বিমানের ক্রু সদস্যরা প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে প্রণিত আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি এক নারী যাত্রীকে থাপ্পড় মারেন এবং একাধিক ক্রু সদস্যের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইলট ম্যাসাচুসেটসের বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

বিমানটি নিরাপদে অবতরণের পর পুলিশ উসিরিপল্লিকে আটক করে। ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার ভিসা বাতিল করা হয়েছে। ম্যাসাচুসেটস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার বিরুদ্ধে আকাশপথে ভ্রমণের সময় বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে শারীরিক আঘাতের অভিযোগ দায়ের করেছে।

পুলিশ জানায়, উসিরিপল্লি প্রথমে কাঁটা চামচ দিয়ে এক কিশোরের গলার কাছে আঘাত করতে যান এবং পরে পাশের কিশোরকেও আঘাত করেন। ক্রু সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি আঙুল বন্দুকের মতো ভঙ্গি করে হুমকি দেন। এরপর তিনি আরও যাত্রীদের ওপর চড়াও হতে গেলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী নিরাপদ আছেন এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira