1. admin@news1.mshop.com.bd : DNB TV :
October 19, 2026, 12:17 pm

ঢাকা জেলার চার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ নবাবগঞ্জ রেড ক্রিসেন্ট

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2026
  • 2 Time View
ঢাকা জেলার চার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ নবাবগঞ্জ রেড ক্রিসেন্ট
ঢাকা জেলার চার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ নবাবগঞ্জ রেড ক্রিসেন্ট

সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের পক্ষ থেকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৭ মে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

৮ মে শুক্রবার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সাপ্তাহিক ছুটির কারণে একদিন আগে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলার চারটি উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিভিন্ন মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উদ্যোগে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটিকে শ্রেষ্ঠ ইউনিট হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ অর্জনে সংগঠনটির স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira