1. admin@news1.mshop.com.bd : DNB TV :
October 19, 2026, 12:16 pm

দোহারে মানবাধিকার সংগঠন পিসওয়ের নতুন কমিটির পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : Thursday, May 7, 2026
  • 2 Time View
দোহারে মানবাধিকার সংগঠন পিসওয়ের নতুন কমিটির পরিচিতি সভা
দোহারে মানবাধিকার সংগঠন পিসওয়ের নতুন কমিটির পরিচিতি সভা

ঢাকার দোহারে উৎসবমুখর পরিবেশে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে জয়পাড়ায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সংগঠনের দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনে নতুনভাবে যুক্ত হওয়া সদস্যরা হলেন— তথ্যবিষয়ক সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার খন্দকার এবং কার্যকরী সদস্য মো. আরিফুর রহমান, শেখ জয়নাল ও মো. সোহেল রানা।

বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

তারা আরও বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদানে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি সবসময় কাজ করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য মো. শাহীন ও মো. এছহাক মোল্লা, সাংবাদিক মো. হৃদয় হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira