1. admin@news1.mshop.com.bd : DNB TV :
October 19, 2026, 12:16 pm

ধাপে ধাপে বাস্তবায়ন হবে ইশতেহার ও জুলাই সনদ – তারেক রহমান

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 2 Time View
ধাপে ধাপে বাস্তবায়ন হবে ইশতেহার ও জুলাই সনদ - তারেক রহমান
ধাপে ধাপে বাস্তবায়ন হবে ইশতেহার ও জুলাই সনদ - তারেক রহমান

নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির মূল নীতি। তিনি জেলা প্রশাসকদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন।

তারেক রহমান আরও বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন এবং বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানে সরকার কাজ করছে।

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান তিনি। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অধীনস্থ সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়। পরে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Developer By Zorex Zira